জরুরী বার্তা | www.joruribarta.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ এএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
মূল সুকুকটির মেয়াদপূর্তি নির্ধারিত ছিল চলতি বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত। যা পুনর্নির্ধারণ করে ২৯ ডিসেম্বর, ২০৩০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতাধীন শরীয়াহ এডভাইজরি কমিটির সুপারিশ এবং সরকারের ক্যাশ অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তক্রমে সুকুক ধারকদের স্বার্থ, শরীয়াহ বিধান ও কার্যকারিতা বিবেচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরীয়াহ এডভাইজরি কমিটির সভায় সুকুক বর্ধিত মেয়াদ সংক্রান্ত আনুষঙ্গিক দলিলাদি অনুমোদন করা হয়।
বর্ধিত মেয়াদে ইজারা-ভিত্তিক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার মোট ৩ হাজার ৮০৪ কোটি টাকা বিনিয়োগকারীদের ভাড়া হিসেবে প্রদান করবে। হিসাবায়নের ভিত্তিতে এর বার্ষিক হার দাঁড়ায় ৯.৫১ শতাংশ, যা বর্তমানে কার্যকর হারে ৪.৬৯ শতাংশ। বিনিয়োগকারীরা বর্ধিত মেয়াদেও সুকুক ধারণ করতে পারবেন।
তবে যারা বিনিয়োগ অব্যাহত না রাখতে চান, তারা নির্ধারিত সময়ে নিজ নিজ ব্যাংকের মাধ্যমে স্পেশাল পারপাস ভেহিকেল, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতাধীন ইসলামিক সিকিউরিটিজ সেকশনের কাছে আবেদন দাখিল করে আগামী ২৯ ডিসেম্বরে সুকুক নগদায়ন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।-বাসস
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team